মিরসরাই মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

0

এম আনোয়ার হোসেন : মিরসরাইয়ে এক মাদ্রাসা ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘেড়ামারা গ্রামের ফরেস্ট অফিস এলাকায় সোমবার (২৩ জানুয়ারি) এই ঘটনা ঘটে। ওই মাদ্রাসা ছাত্রের নাম আবদুল্ল্যাহ (১৩)। সে করেরহাট গনিয়াতুল উলুম আলিম মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র এবং আবুল হাশেম মিস্ত্রির পুত্র। তিন ভাই এক বোনের মধ্যে আব্দুল্ল্যাহ সবার ছোট। পড়াশোনায় অমনোযোগী হওয়ায় তার মা রবিবার তাকে বকুনি দেয়। বকুনির কারণে অভিমান করে তার বসতঘরের পাশের অন্য একটি ঘরের দরজা বন্ধ করে ভীমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে আব্দুল্ল্যাহ। সোমবার অনেক খোঁজাখোঁজির পর সকালে ওই ঘর থেকে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে এবং দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফেয়ার মিয়া মিন্টু জানান, আমি এলাকায় ছিলাম না। গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্র আব্দুল্ল্যাহ আত্মহত্যার বিষয়টি সম্পর্কে আমি জানি না।
করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্র আব্দুল্ল্যাহ’র আত্মহত্যার বিষয়টির সত্যতা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.