সিটিনিউজ ডেস্ক::নির্বাচন কমিশন (ইসি) পুর্নগঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘ছয় সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি আজ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।’ তবে সার্চ কমিটির সদস্যদের নাম প্রকাশ করেননি রাষ্ট্রপতির প্রেস সচিব।
এদিকে বঙ্গভবন সূত্রে জানা গেছে, সার্চ কমিটিতে পাঁচজন পুরুষ ও একজন নারী রাখতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট আকারে তাদের নাম প্রকাশ করবে।
