সিটিনিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে চট্টগ্রাম গণহত্যা দিবসের শহীদদের প্রতি আদালত ভবন প্রাঙ্গনে শহীদবেদীতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ ও মাহাবুবুল হক সুমন, মহানগর যুবলীগ সদস্য এড আনোয়ার হোসেন আজাদ, হাফিজ উদ্দিন আনসারি, আকবর হোসেন, রেজাউল্লাহ খোকন, একরাম হোসেন, মাহবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, রেজাউল করিম কায়সার, নেছার আহম্মদ, আবু সাঈদ জন, হেলাল উদ্দিন, হাবিব উল্লাহ নাহিদ, আব্দুর রাজ্জাক দুলাল, আব্দুল আজিম, আব্দুল আওয়াল, মঈনুল ইসলাম রাজু, খোকন চন্দ্র তাঁতি, শেখ নাছির আহম্মদ, বেলায়েত হোসেন রোবায়েত, নুরুল আলম মিয়া, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, মোজাম্মেল হোসেন নান্টু, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম শামীম, সাহেদুল ইসলাম সাহেদ, সরওয়ার খান, সাইফুর রহমান রাজু, কাজী রজিশ ইমরান, কফিল উদ্দিন, কাজল প্রিয় বড়ুয়া, হোসেন সরওয়ার্দ্দী সরোয়ার ওয়ার্ড যুবলীগ সভাপতি, সাধারণ সম্পাদকদের মধ্যে জসিম উদ্দিন, আতিক উল্লাহ, প্রফেসর নাজিম উদ্দিন, আবুল বশরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ বলেন ১৯৮৮ সালের ২৪ জানুয়ারী তৎকালীন ০৮ দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার লালদীঘি ময়দানের জনসভাকে পন্ড করার লক্ষ্যে স্বৈরাচারী এরশাদ সরকারের পুলিশ বাহীনি নির্বিচারে গুলি করে আওয়ামীলিগ ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী হত্যা করে। সেই রক্তস্নাত গণহত্যা দিবস আজ। এ ঘটনায় ১৯৯২ সালে মামলা দায়ের করা হয়। ৩১ বছরেও এ মামলার নিষ্পত্তি হয়নি। নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলার দ্রুত রায়ের দাবি জানান।
