সোমালিয়ায় হোটেলে বিস্ফোরণ

0

আন্তর্জাতিক ডেস্ক:: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি জনপ্রিয় হোটেলের প্রবেশদ্বারে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হোটেলটি দেশটির রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের কাছে খুবই জনপ্রিয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার মোগাদিসুর কেন্দ্রে সোমালিয়ার পার্লামেন্টের কাছে অবস্থিত দায়াহ হোটেলটিতে গাড়িবোমা হামলা চালানো হয়। এছাড়া হোটেলটির ভেতরে গোলাগুলির শব্দ শোনা গেছে।

 

ক্যাপ্টেন মোহামেদ হুসেইন বার্তা সংস্থা এপি’কে জানান, সকালে এ হামলার সময় দেশটির অনেক সংসদ সদস্য হোটেলটিতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মেজর আলি হুসেইন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভেতরে গোলাগুলি চলছে। এর বেশি এখন কিছু বলা যাচ্ছে না।

জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। তারা প্রায়ই দেশটিতে এ ধরনের হামলা চালিয়ে থাকে। সূত্র: আল-জাজিরা

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.