মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই:আবদুচ ছালাম

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চালু হলো স্পেশাল পেডিয়্যাটিক কেয়ার ইউনিট।বৃহস্পতিবার(২৬ জানুয়ারি) সকালে ওয়েল গ্রুপের দাতব্য ও সেবাধর্মী প্রতিষ্ঠান মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় গড়ে তোলা গুরুত্বপূর্ণ এ ইউনিটে উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন সর্বদা মানুষের কল্যানে নিবেদিত। মা ও শিশুদের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এ ইউনিট গড়ে তোলার কাজে আসতে পেরে আমার মা-বাবার নামে প্রতিষ্ঠিত মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি অত্যন্ত আনন্দিত। অনেক সীমাবদ্ধতার মধ্য থেকেও আমার মা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে অনেক কষ্ট স্বীকার করেছেন।

তিনি সব সময় বলেন, একজন মানুষ প্রতিষ্ঠা লাভের পর যদি মানুষের সেবায় কাজ না করে তবে তার সে প্রতিষ্ঠা সার্থক নয়। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, তাঁর সৃষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাই সৃষ্টিকে ভালবেসে স্রষ্টার নৈকট্য লাভ করা আমাদের সকলের কর্তব্য। সমাজের সকল সামর্থবানদের উচিৎ মানবতার কল্যাণে অবদান রাখা।
তাই ওয়েল গ্রুপের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত মাবিয়া রশিদিয়া ফাউন্ডেশন যেখানেই মানবতার কল্যানে কাজ করার সুযোগ হয় সেখানেই ছুটে যায়। মানুষের দোয়া ও শুভকামনা নিয়ে আমরা মানবতার কল্যানে আরো অধিক হারে কাজ করে যেতে চাই।

মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট এ এস এম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের জেনারেল সেক্রেটারী ডা. আঞ্জুমান আরা ইসলাম, এস এম মোরশেদ হোসেন, ডা, এম মাহফুজুর রহমান, মিসেস রেখা আলম চৌধুরী, জাহিদুল হাসান, ফয়েজ আহমদ ভূঁইয়া, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, প্রফেসর মোহাম্মদ আহমেদ চৌধুরী ও ডা. মো. নুরুল হক প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.