শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুরু

0

সিটিনিউজ ডেস্ক : ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এ বিষয়ে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিএ’র। ত্রয়োদশ পরীক্ষা থেকেই নতুন পদ্ধতিতে পরীক্ষা নেয়া হচ্ছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই প্রার্থীরা সরাসরি শূণ্যপদ থাকা প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন।

উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেয়া হবে।

এছাড়া প্রার্থীরা মৌখিক পরীক্ষার প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd এবং www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.