রাতে গণভবনে আ.লীগের জরুরি সভা

0

সিটিনিউজ ডেস্ক:: নির্বাচন কমিশন গঠন এবং সমসাময়িক রাজনৈতিকে বিষয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের জরুরি সভা ডাকেছে।

সোমবার রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

রবিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো কাছে পাঁচজন করে ব্যক্তির নাম চেয়েছে। রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেয়া ৩১টি রাজনৈতিক দল সার্চ কমিটির কাছে নাম দেয়ার সুযোগ পাবে। শনিবার সার্চ কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.