তীব্রতর হচ্ছে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ

0
আন্তর্জাতিক ডেস্ক::ডোনাল্ড ট্রাম্পের ভিসা সংক্রান্ত নির্বাহী আদেশ জারি ও আদালতের মাধ্যমে সেই নির্বাহী আদেশ স্থগিতের পরও এখনো দেশটির বিমানবন্দরগুলো ঘিরে চলছে আন্দোলন। সাতটি দেশে ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা না দেয়ার নির্বাহী আদেশ এবং তারপর ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে এই আন্দোলন আরো তীব্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র জুড়ে।
সিএনএন তার এক প্রতিবেদনে জানায়, ২দিন ধরে ট্রাম্পের ইমিগ্রেশন নীতির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত আছে যুক্তরাষ্ট্রে। সবচাইতে তীব্র আন্দোলন চলছে ট্রাম্পের শহর নিউইয়র্কে।
‘লেট দেম ইন’ (তাদের আসতে দাও) প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে তারা বিমানবন্দরের সামনে এসে দাঁড়ায়।
 জানা যায়, রবিবার ডিটেনশন থেকে ৬ জনকে মুক্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ। কিন্তু আদালতের আদেশ থাকার পরও তারা এখনো ১০ জন মুসলিমকে ডিটেনশনে রেখেছে। এ বিষয়ে ডি-নিউইয়র্কের রিপোর্টার হেকিম জেফরি জানান, তাদের কাছে বৈধ ভিসা থাকার পরও বিমানবন্দরে আটকে রাখা হয়েছে। এটা বেআইনি। সিএনএন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.