নিষিদ্ধ হতে পারে পাকিস্তান

0

আন্তর্জাতিক ডেস্ক::যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই সাতটি মুসলিম দেশ থেকে পর্যটকদের দেশটিতে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এবার সেই সাতটি দেশের সঙ্গে যুক্ত হতে পারে আরেকটি মুসলিম অধ্যুষিত দেশ, পাকিস্তান। দেশটির নাগরিকদেরও এবার যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে ট্রাম্প সরকার।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, বর্তমানে সাতটি ‘বিপজ্জনক’ ইসলামিক রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে তালিকায় পাকিস্তানকে রাখার কথাও ভাবা হচ্ছে।

হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ রেনসি প্রিবাস জানান, মার্কিন কংগ্রেস ও ওবামা প্রশাসনের পক্ষ থেকে ওই সাতটি দেশকে (সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন) সব থেকে বিপজ্জনক সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এই কারণেই আমরা ওই সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছি। এখন আমরা পাকিস্তান ও এই ধরনের অন্য দেশগুলোর নাগরিকদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করার চিন্তাভাবনা করছি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অদূর ভবিষ্যতে পাকিস্তান বা আফগানিস্তানের নাম এই তালিকায় থাকতে পারে।

মার্কিন প্রশাসনের ব্যাখ্যা, এই দেশগুলিতে জঙ্গি ঘাঁটি রয়েছে এবং সেখানে প্রশিক্ষিত হয় জঙ্গিরা। তবে তার আগে পাকিস্তান, আফগানিস্তান সহ এমন বেশ কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্রে যারা আসছেন, বা যারা এসব দেশে যাচ্ছেন, তাদের ওপর নজরদারি রাখা হবে। এরপরই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মার্কিন প্রশাসন।

উল্লেখ্য, সন্ত্রাসী তৎপরতার কারণ দেখিয়ে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। তবে তার এই নীতিকে ধাক্কা দিয়ে যুক্তরাষ্ট্রের শরণার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ জারি করেছেন মার্কিন আদালত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.