সীতাকুণ্ড আগুনে বসতঘর ও গ্যারেজ পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

0

নিজস্ব প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর হসনাবাদ গ্রামে আগুনে পুড়ে গেছে পাঁচটি বসতঘর ও একটি অটোরিকশা গ্যারেজ। এতে প্রায় ১০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ২৯ (জানুয়ারী) রবিবার রাত সোয়া দুইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সুত্রে জানাগেছে, ভাটিয়ারির পুর্ব হাসনাবাদ এমইবি ব্রিক্সস ফিল্ড এর পুর্ব পাশের বস্তি এলাকাতে রাত ২টায় একটি অটো রিক্সার গ্যারেজে ব্যাটারী চার্জ দেয়া থেকে আগুনের সুত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, অটোরিকশা গ্যারেজে স্পার্কিং থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে নগরীর আগ্রাবাদ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোরের দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ২০ লাখ টাকার মত সম্পদ রক্ষা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.