আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল পৌণে ৮ টার সময় উপজেলা সদরের গ্রীণ ভিউ স্কুলে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,শিক্ষক আবুল হাসনাত (২৬) ওই সময় একজন কামলা নিয়ে স্কুলের ছাদে পানির টাংকি পরিষ্কার করছিলেন। তিনি উচ্ছেদকৃত ময়লা বাইরে ফেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্ট লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন। মুহুর্তের মধ্যেই পুড়ে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।

তিনি আনোয়ারা সদরের গ্রীণ ভিউ ইন্টারন্যাশনাল স্কুলের সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে বৃদ্ধ মা-বাবা ও দুই বোন রেখে গেছেন। শিক্ষক আবুল হাসনাত মা-বাবার একমাত্র সন্তান। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ মর্মান্তিক মৃত্যুর খবরে ছুটে আসে স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীসহ এলাকার অসংখ্য মানুষ। সোমবার সন্ধ্যায় উপজেলার বটতলী গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.