মিম-তাহসান আবারও একসাথে

0

সিটিনিউজ ডেস্ক : আবারও একসাথে দেখা যাবে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। এবার ‘তোমার পিছু পিছু’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন তারা। তাহসান-মিমকে শেষ দেখা গেছে গত বছর ঈদুল ফিতরে, ‘সেই মেয়েটি’ নাটকে।

তবে ‘তোমার পিছু পিছু’ নাটকটি নির্মিত হয়েছে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে। নাটকটি লিখেছেন মনসুর আহমেদ। চিত্রনাট্য ও পরিচালনা মাবরুর রশীদের।

তিনি বলেন, ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়ন হয়েছে। আজ ৩১ জানুয়ারি শুটিংয়ের শেষ দিন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এটি বাংলাভিশনে প্রচারিত হওয়ার কথা রয়েছে।

এদিকে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর নাটক প্রসঙ্গে মিম বলেন, ‘প্রেমের গল্পের প্রায় সব নাটকেই গতানুগতিক প্রেম দেখা যায়। কিন্তু এই নাটকে প্রেমের ভাবনাটাই ভিন্ন। আগে এ ধরনের নাটক হয়েছে কি না, আমার জানা নেই। তাই গল্প শুনে আর ‘না’ করতে পারলাম না।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.