দুবাই প্রতিনিধি : দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন প্রদেশে অবস্থানরত চট্টগ্রাম দক্ষিণ জেলা মুজিব আর্দশের সৈনিকেরা নিজ নিজ উপজেলায় শিক্ষা ও সমাজসেবা কাজ পরিচালনার মধ্য দিয়ে দলের মর্যাদা বৃদ্ধি ও সংরক্ষণ করার মানসে সম্প্রতি ” চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী পরিষদ” গঠন করেছে। বিশিষ্ট সমাজসেবক ও প্রবাসী কমিউনিটি নেতা চন্দনাইশের কৃতি সন্তান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আহমেদ আলী জাহাঙ্গীর, মো ফারুক, আবুল হোসেন, বিশু চক্রবর্তী, শহিদুল হক শাহেদ, মোঃ মইনুদ্দিন, তসলিম উদ্দিন, আশরাফ আলী, মো ললোকমান, নবীদুর রহমান মুন্না, মোজাহের ইসলাম, মীর কামাল সহ নতুন আহবায়্ক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মো নূরুল আবসার (বোয়ালখালী) কে আহ্বায়ক, শৈবাল বড়ুয়া (পটিয়া) কে সদস্য সচিব,আবদুল হামিদ,(চন্দনাইশ) হামিদ আলী (পটিয়া), মো আফসার,(লোহাগাড়া) দিদারুল আলম (সাতকানিয়া) মো. দিদার (বোয়ালখালী), ইয়াসীন চৌধুরী (কর্ণফুলী) কে যুগ্ম আহবায়ক করে ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
এ বিভাগের আরও খবর
