প্রেসিডেন্ট নির্বাচনে থাকছেন না বান কি-মুন

0

আন্তর্জাতিক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না জাতিসংঘের সদ্য বিদায়ী মহাসচিব বান কি-মুন। আজ বুধবার তিনি এ ঘোষণা দেন। মুন গত মাসে তার দেশে ফিরে আসেন। তিনি এক দশক ধরে নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও তিনি নির্বাচন করবেন বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছিল।

এর প্রেক্ষিতে আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি রাজনীতি থেকে সরে দাঁড়াব। এ ব্যাপারে বহু মানুষকে হতাশ করার জন্য আমি দুঃখিত।’ বান কি-মুন রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগে জনমত জরিপে তার সমর্থন ২০.৩ শতাংশ থেকে হ্রাস পেয়ে ১৩.১ শতাংশে দাঁড়ায়।

ক্যারিয়ার ডিপ্লোম্যাট বান কি-মুন কখনই তার দেশের কোনো রাজনৈতিক দলে যোগ দেননি। তবে তিনি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট রোহ মুন-হিয়ুনের অধীনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.