সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে- বক্কর
সিটিনিউজ ডেস্ক : চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন সমাজের অসহায় দরিদ্র পীড়িত সুবিধাবঞ্চিত ভাসমান মানুষগুলো তাদের নূন্যতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দরিদ্রতার কারণে শ্রমজীবী শিশুর পরিবারগুলো তাদের সন্তানকে ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত হতে বাধ্য করে।
তিনি বলেন, সারা দেশে ষাট লক্ষ পথশিশু ও শ্রমজীবী শিশুকে জন্মনিবন্ধনের আওতায় আনা সম্ভব না হওয়ায় তারা বাংলাদেশের নাগরিকত্ব থেকে বাদ পড়ে যাচ্ছে। সিটি কর্পোরেশন বিনামূল্যে জন্মনিবন্ধন কার্যক্রম পরিচালনা করলেও সুবিধাবঞ্চিত এসব শিশু জন্মনিবন্ধনের আওতার বাহিরে রয়ে গেছে। তিনি কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করে এসব সুবিধাবঞ্চিত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুর জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার নগরীর ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দু:স্থ ও শীতার্থদের কম্বল বিতরণ ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য ও নগর বিএনপি নেতা ইয়াছিন চৌধুরী লিটন, ৩৭নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মো. ফারুক, নাসির মোহাম্মদ, মো. হারুন, মো. আবদুস সবুর, মো. আবু মুছা, নগর যুবদল নেতা ছাইফুর রহমান শপথ, বিএনপি নেতা এড. ইমতিয়াজ তারেক, মো. আসলাম কোম্পানী, মো. ইলিয়াছ খান, সাইফুল আলম, কামরুল ইসলাম, জাহিদ কায়সার, মো. ফোরকান, মো. ইয়াহিয়, যুবদল নেতা শফিউল আজম, মো. জাবেদ, মো. ইকবাল, মো. কামাল উদ্দিন, দিলদার আরজু, মো. সুমন, আবদুস সামাদ টিপু, ছাত্রদল নেতা গোলাম নবী আপেল, মো. সাইফুল আলম, ইফতেখার সাদ ইমু, জাওয়াদ ইসমাইল পিয়াল, আরমান শুভ, নূর জাফর রাহুল, মো. পারভেজ, মো. জনি, মো. শাকিব, আশিকুল ইসলাম, হৃদয়, আমিন, রিয়াদ প্রমুখ।
