আন্তর্জাতিক ডেস্ক::প্যারিসের লুভ মিউজিয়ামের বাইরে ছুরি নিয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তার ওপর হামলার চেষ্টার পর হামলাকারী ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে সেনাবাহিনী। এতে হামলাকারী ওই ব্যক্তি মৃত্যু হয়েছে বলে বিবিসি-র অনলাইন প্রতিবেদনে জানানো হয়। ওই ব্যক্তি ‘আল্লাহু আকবার’ বলে হামলা চালায় বলে শোনা যায়।
ফরাসি পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, ওই ব্যক্তি মিউজিয়ামের বাইরে আন্ডারগ্রাউন্ড শপিং এরিয়ায় ঢোকার চেষ্টা করছিলেন। আল্লাহু আকবর বলে চিৎকারও দিয়েছিলেন তিনি। হামলাকারীকে লক্ষ্য করে পুলিশ পাঁচটি গুলি ছোড়ে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির হামলায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা আহত হওয়ার পর অন্যরা তাকে পাঁচটি গুলি করেন। তার কাছে একটি ব্যাগ থাকলেও সেখানে কোন বিস্ফোরক পাওয়া যায়নি।
শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে এ ঘটনার পর লুভ মিউজিয়াম থেকে দর্শনার্থীদের সরিয়ে দেয়া হয়েছে। সেখানে বড় আকারে নিরাপত্তা তল্লাশি শুরু হয়েছে। জানা যায়, ওই সময়ে মিউজিয়ামের ভেতরে প্রায় আড়াইশো দর্শনার্থী ছিল।
প্যারিস পুলিশের প্রধান মিশেল কাদোকের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওই ব্যক্তি লুভ মিউজিয়ামে সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টায় ছিলেন বলে পুলিশ বিভাগ মনে করছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী একে একটি ‘গুরুতর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।
মিশেল কাদো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার আচরণ সন্দেহজনক বলে পুলিশ মনে করছে।
২০১৫ সালের পর থেকে বেশ কয়েকবার বড় ধরনের সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ধারাবাহিক হামলায় প্রাণ হারান ১৩০ জন। ওই বছরের জানুয়ারিতে রম্য পত্রিকা শার্লি হেবদোর অফিসে হামলা চালিয়ে হত্যা করা হয় ১৭জনকে। পরবর্তীতে আইএস এসব হামলার দায় স্বীকার করে
