মিরুর গুলিতেই সাংবাদিকের মৃত্যু: এমপি স্বপন

0

সিটিনিউজ ডেস্ক:: সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়র হালিমুল হক মিরুর গুলিতেই দৈনিক সমকালের প্রতিনিধি আবদুল হাকিম শিমুল মারা গেছেন বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জ ৬ আসনের এমপি হাসিবুর রহমান স্বপন। শনিবার বেলা ১১টার আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুলের জানাজার আগে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার পুলিশ উপস্থিত থাকার পরও মেয়র নিজে এবং তার ভাইয়েরা সাংবাদিকসহ প্রতিপক্ষের ওপর গুলি ছুড়েছে। আর মেয়রের গুলিতেই সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।
উল্লেখ্য, শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শুক্রবার দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃতু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.