হৃত্বিক মরণোত্তর চক্ষুদান করবেন

0

সিটিনিউজ ডেস্ক : বলিউডে তারকার খ্যাতির শীর্ষ তালিকার মধ্যে হৃত্বিক রোশন অন্যতম। তার অভিনয় মুগ্ধ সবাই। তবে এই অভিনেতার অভিনয়ের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো তার চোখের অভিব্যক্তি। আর সেই চোখজোড়াই দান করবেন নায়ক। সম্প্রতি মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে আদিত্য জোত আই হাসপাতালের চেয়ারম্যান ও পরিচালক সুন্দরম নটরাজন বলেছেন, আমি ‘কাবিল’র ট্রেলর দেখার পরই ছবির প্রোডিউসার রাকেশ রোশনকে ফোন করি। হৃত্বিক চোখ দানে আগ্রহী কি না সে বিষয়ে জানতে চাই। রাকেশজির জবাবে আমি অবাক হয়ে যাই।

তিনি জানান, তার ছেলে এরইমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আমি হৃত্বিকের সাথে কথা বলে জানতে পারি গত ১০ জানুয়ারি চোখ দান করেই নিজের জন্মদিনটি পালন করেঝেন তিনি।

অবশ্য বলিউড তারকাদের মরণোত্তর চক্ষুদানের ঘটনা নতুন নয়, এর আগে ঐশ্বরিয়া রায়, রজনীকান্ত, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সুনীল শেঠি, মাধবন, রানী মুখার্জি, সোনাক্ষী সিনহা এবং হেমা মালিনীও এ কাজ করেছেন। এবার হৃত্বিক রোশনও মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিলেন।

বলিউডের সমালোচকরা বলছেন, হৃত্বিক তার নতুন ছবি ‘কাবিলে’ -এ একজন দৃষ্টিহীন যুবকের চরিত্রে অভিনয় করেছেন। অন্ধের চরিত্রে অভিনয় করে অন্ধদের দুঃখ-দুর্দশা ভালোই অনুভব করতে পেরেছেন তিনি। আর তাই মরণোত্তর চোখ দানের ঘোষণা দিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.