পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘‌রইস’‌

0

বিনোদন : ভারতীয় ছবির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। এবার সেদেশে মুক্তি পাচ্ছে ‘‌রইস।’‌ সাফল্য ভাগ করে নিতে সম্প্রতি মুম্বইতে সাংবাদিক বৈঠক করেছেন ছবির মুখ্য অভিনেতা শাহরুখ খান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং প্রযোজক রিতেশ সিধওয়ানি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানও। তিনিই এই ঘোষণা করেন। মাহিরা জানিয়েছেন, খুব শিগগির পাকিস্তানেও মুক্তি পাচ্ছে ‘রইস’। বিশ্বাস করুন এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। আমার মনে হয় রইস পাকিস্তানে ভালই ব্যবসা করবে।’‌

মাহিরা আরো বলেন, প্রথমে খুব ভয় পেয়েছিলাম। মাঝে মধ্যে মনে হতো শাহরুখের অন্ধ ভক্ত না হলেই বোধহয় ভাল হতো। তবে সময়ের সঙ্গে সব ভয় কেটে যায়। জালিমা গানের শুটিংয়ের সময় মনে হয়েছিল, এতদিনের স্বপ্ন পূরণ হলো।

গত বছর সেপ্টেম্বরে উরি হামলার পর ভারত–পাকিস্তানের মধ্যে তিক্ততা বাড়লে, পাকিস্তানি অভিনেতারা ভারতে কাজ করতে পারবেন না বলে দাবি তোলে মহারাষ্ট্র নবনিরআমম সেনা সহ বিভিন্ন রাজনৈতিক দল। এ ব্যাপারে পরিচালকরা লিখিত মুচলেকা না দিলে মাহিরা খান অভিনীত ‘‌রইস’‌ এবং ফাওয়াদ খান অভিনীত ‘‌অ্যায় দিল হ্যায় মুশকিল’‌ মুক্তি পেতে দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। তাদের দাবি মেনে নেন পরিচালকরা। যে কারণে ‘‌রইস’‌–এর প্রচারে ভারতে দেখা যায়নি মাহিরাকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.