সিটিনিউজ ডেস্ক : অবশেষে স্বপ্নপূরণ হচ্ছে জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। ভারতে সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের মাটিতে প্রবেশ করছে তার অভিনীত প্রথম বলিউড ছবি ‘রইস’। শিগগিরই পাকিস্তানে মুক্তি পাচ্ছে শাহরুখ-মাহিরার ছবিটি। সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন পাকিস্তানি সুন্দরী।
জানা গেছে, ভারতের মুম্বাইতে এক সাংবাদ সম্মেলনে ‘রইস’ ছবির অভিনেতা শাহরুখ খান, নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং প্রযোজক রিতেশ সিধওয়ানি বসেছিলেন। আর এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির ছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।
তিনিই ঘোষণা করেন, কিছু দিনের মধ্যেই পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘রইস’। বিশ্বাস করুন এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলে। আমার মনে হয় রইস পাকিস্তানে ভালোই ব্যবসা করবে। আর এর মধ্য দিয়েই আমার স্বপ্ন পুরণ হবে।
ছবিটি তার পরিবারের লোকজনদের কেমন লেগেছে তাও জানিয়েছেন মাহিরা। বলেছেন, ভেবেছিলাম সবাই হয়তো শুধু শাহরুখকেই দেখবে। তা হয়েছে বটে। তবে আমার কাজেও খুশি সবাই। শাহরুখের সাথে কাজ করা নিয়েও খুশি সবাই। বহুদিনের স্বপ্ন পূরণ হলো।
এদিকে গত বছর সেপ্টেম্বরে উরি হামলার পর ভারত–পাকিস্তানের মধ্যে তিক্ততা বাড়লে পাকিস্তানি অভিনেতারা ভারতে কাজ করতে পারবেন না বলে দাবি তোলে বিভিন্ন রাজনৈতিক দল। যে কারণে ‘রইস’র প্রচারে ভারতে দেখা যায়নি মাহিরাকে। তবে ‘রইস’ এর আগে মুক্তি পাবে হৃত্বিক রোশনের ‘কাবিল’।
