নিজস্ব প্রতিবেদক::প্রবীণ রাজনীতিক বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তারা বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান ও আপাদমস্তক পরিচ্ছন্ন রাজনীতিক তিনি সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথম জীবনে বাম ধারার রাজনীতির সাথে যুক্ত থাকলেও ৮০’র দশকে বঙ্গবন্ধু আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদানের পর তিনি প্রথম সারির নেতা হিসেবে দলের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে গণতান্ত্রিক আন্দোলন ও রাজনীতির অপূরনীয় ক্ষতি হলো।
শোক বার্তায় প্রয়াত জননেতা সুরঞ্জিত সেন গুপ্তের বিদেহী আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এ বিভাগের আরও খবর
