নিজস্ব প্রতিবেদক::নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় ১৫ দোকানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রম্যমাণ আদালত।
বুধবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়
অভিযানে ব্যাংকক সিঙ্গাপুর মার্কেটে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ও নবায়ন না করায় ব্যবসা প্রতিষ্ঠান গ্ল্যামআপ কসমেটিক্স,ফ্যাশন ফলস, নাহার ফুড,নোলক ও ক্রোকারিজ ভিউকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
একই অভিযানে লাকী প্লাজার সোমা জুয়েলার্স,নীল পরী,পরশ,জ্যোতি ডিপার্টমেন্টাল ষ্টোরকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়
একই অভিযোগে শাওন ইলেকট্রিককে,পিক এন্ড পে, শৈলী ফ্যাশন,এসআইকে ফ্যাশন, শিশির ফেব্রিক্সকে ১ হাজার টাকা করে ও মা চয়েস গ্যালারীকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে ব্যাংক সিঙ্গাপুর মার্কেট ও লাকী প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারন সম্পাদকগন, সিটি কর্পোরেশনের সংশি¬ষ্ট রাজস্ব সার্কেলের কর্মকর্তা-কর্মচারীগণ সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
