স্পোর্টস ডেস্ক:: মুরালি বিজয়ের দুর্দান্ত শতক দেখল হায়দরাবাদ টেস্ট । ১৪৯ বলে ১০১ রান করেন ভারতীয় এই রান মেশিন।প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা শুরু হওয়ার পর ভারতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৬১ ওভারে ২২৩ রান। বিজয় ১০১ ও কোহলি ৩১ রানে ব্যাট করছেন।
এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে শুরু হওয়া ঐতিহাসিক টেস্টের প্রথম ওভারে মাত্র ২ রানে উইকেট পড়লেও এরপর থেকে ৫০ ওভার ৫ বল পর্যন্ত খেলেছেন চেতেশ্বর পূজারা।বাংলাদেশি বোলাররা উইকেটের দেখাই পাচ্ছিলেন না, অবশেষে ব্রেকথ্রু আনলেন মেহেদি হাসান মিরাজ। ফিরে গেলেন পূজারা, তবে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার পর। এরপর আবারো বেশ স্বস্তি নিয়েই ক্রিজে দাড়িয়ে ভারতীয় ব্যাটসম্যানরা।
তাসকিন ও রাব্বির বোলিংয়ে প্রথম ১০ ওভারে মাত্র ২৬ রান করতে পারে ভারত। কিন্তু পূজারা ও বিজয়ের ব্যাটে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। অবশ্য ১৯তম ওভারের তৃতীয় বলে বিজয় ও পূজারার জুটি ভাঙার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দুই ব্যাটসম্যান একপ্রান্তে থাকার পরও সুযোগ নষ্ট করে সফরকারীরা। স্কয়ার লেগে দাঁড়ানো রাব্বির থ্রোতে বল ঠিকভাবে ধরতে পারেননি মেহেদি হাসান মিরাজ। অবশ্য পূজারাকে আউট করেছেন তিনিই।
বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব অাল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
অন্যদিকে ভারতীয় দলে রয়েছেন লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, মুরালি বিজয়, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, আজিঙ্কা রাহানে ও উমেশ যাদব।
এ বিভাগের আরও খবর
