বিনোদন : ভালোবাসা দিবস উপলক্ষ্যে নতুন একটি ইপি নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। শিরোনাম ‘ভালোবাসি কতটা’। সবগুলো গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন কাজী শুভ নিজেই।
সঙ্গীতপরিচালনা করেছেন রেজওয়ান শেখ। দুটি ফোক গান এবং একটি রোমান্টিক গান গান দিয়ে সাজানো এই ইপির একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন নদী। অ্যালবামটি বাজারে আনছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।
কাজী শুভ বলেন, ‘বেশ সময় নিয়েই গান তিনটি করেছি। শ্রোতারা আমার কাছ থেকে যে ধরণের গান আশা করেন চেষ্টা করেছি সেই ধরণের গান করার। ভালোবাসা দিবসের পর পরই গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের কাজ শুরু হবে। সবমিলিয়ে আমি খুবই আশাবাদী।
