ক্রিকেটে আরেকটি মৃত্যু

0

সিটিনিউজবিডিঃ  গত বছর মাঠে বলের আঘাত লেগে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফিলিপ হিউজ। তার মুত্যুর কয়েকদিন পর বলের আঘাত লেগে মারা যান ইসরাইলের একজন আম্পায়ার। এবার বুকে বলের আঘাত লেগে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটার বাভালান পাথমানাথান। রবিবার বৃটিশ তামিল লিগে মানিপে পারিশ স্পোর্টস ক্লাবের হয়ে সারের বিপক্ষে ব্যাটিংয়ের সময় বুকে বল লাগে তার। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে।

শ্রীলঙ্কান বংশোদ্ভূত পাথমানা থানের মৃত্যুতে শোকে কাতর ইংল্যান্ডের গোটা ক্রিকেট কমিউনিটি। তবে তাকে বাঁচাতে কোনো কৃপণতা দেখায়নি ক্লাব কর্তৃপক্ষ। বুকে আঘাত পাওয়ার পর সঙ্গে সঙ্গে এম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। এ ব্যাপারে সাউদ ইস্ট কোস্ট এম্বলেন্স সার্ভিসের মুখপাত্র বলেছেন, ‘একজন ক্রিকেটার বুকে বলের আঘাত পেয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছি আমরা। গুরুতর অবস্থায় সেখান থেকে তাকে কিংস্টন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করলেও বাঁচাতে পারেনি তাকে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.