সালমান খান ও অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথা

0

সিটিনিউজবিডি ঃ  অবশ্য গুঞ্জন হিসেবে নতুন নতুন অনেক খবরই বাতাসে ভেসে বেড়ায়। বলা হচ্ছে, বলিউড সুপারস্টার সালমান খান ও মডেল-অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথা।

‘কিক’ ছবির পর থেকে বেশ দূরত্ব তৈরি হয় তাদের। কিছুদিন আগেও একে-অন্যের ওপর বেশ নাখোশ ছিলেন তারা। এক্ষেত্রে সালমানই বেশি বিরক্তি প্রকাশ করেছেন জ্যাকের ওপর।

যে কারণে ‘কিক’-এর দ্বিতীয় কিস্তিতে জ্যাককে না নেয়ার ঘোষণাও দেন ৪৯ বছর বয়সী এ অভিনেতা। তবে সব মান-অভিমান ভুলে ফের পথচলা শুরু করছেন এ দুই তারকা। সম্প্রতি ভারতের রাজনৈতিক ব্যাক্তিত্ব বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে সালমান ও জ্যাকুলিনকে একসঙ্গে দেখে অন্তত সেটাই মনে হয়েছে।

শুধু তাই নয়, সেখানে দুজনকে বেশ একান্তে আলাপ করতে দেখেছেন অনেকে। জানা গেছে, নিজেদের ভেতর চলমান দ্বন্দ্ব ভুলে আবারও ছবিতে অভিনয় করবেন তারা। নতুন একটি ছবির কাজ করতে গিয়ে পুরনো রসায়ন আবারও জমে উঠবে তাদের মধ্যে এমনটাই ধারনা করছেন সবাই। পাশাপাশি সালমানের পালে নতুন হাওয়া লাগতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.