ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের দুই সদস্যকে আটক

0

সিটিনিউজবিডিঃ  গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। আটকরা হলেন- মাসুম পারভেজ (৩২) ও আল-মামুন (৩০)।

তাদের কাছ থেকে ভুয়া ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার, পিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানায় ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম জানান,  খিলাগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ভুয়া ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার, প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.