বিনোদন : বলিউডের অন্যতম সফল অভিনেতা অক্ষয় কুমার। প্রথম সারির তারকাদের মধ্যে বলিউডের তিন খানের পর বছরে তারই একাধিক ছবি মুক্তি পায়। প্রথম সারির তারকাদের মধ্যে বছরে তারই একাধিক ছবি মুক্তি পায়। বেশি কাজ করেন বলে যে, পর্দায় ঠিকভাবে চরিত্র ফুটিয়ে তোলেন না, এমন নয়। বেশি কাজ করলেও পর্দায় ঠিকভাবে নিজের চরিত্র ফুটিয়ে তুলেন এই অভিনেতা। এবার অভিনয়ের প্রয়োজনেই হকি শিখছেন তিনি।
অক্ষয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জলি এলএলবি টু’-এর মধ্য দিয়ে চতুর্থবার শত কোটির ক্লাবে পৌঁছেছে। এ ছাড়া এ বছর তাকে দেখা যাবে ‘০.২’, ‘টয়লেট’ ও ‘নাম শাবানা’ ছবিতে। অন্যদিকে ২০১৮ সালের জন্য নিজেকে প্রস্তুত করছেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা। আগামী বছর ‘গোল্ড’ নামে একটি ছবি করছেন। এতে বলবীর সিং চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।
জানা গেছে, এতে ভারতীয় হকি দলের কোচ বলবীর সিং-এর চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। এ জন্য হকি শিখছেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। ছবিতে অক্ষয়ের সঙ্গে আরও দেখা যাবে সানি কুশলকে।
