ভুলক্রমে ওলাঁদের ভাষণের সময় গুলি : আহত ২

0

আন্তর্জাতিক ডেস্ক::ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের ভাষণ চলাকালে দেশটির একজন পুলিশ স্নাইপারের বন্দুক থেকে দুর্ঘটনাক্রমে গুলি বের হয়ে দুইজন আহত হয়েছে। ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহর ভিলোগাঁয় এ ঘটনা ঘটে। ওলাঁদ যে তাবুতে ভাষণ দিচ্ছিলেন পুলিশের স্লাইপার বিভাগের কর্মকর্তাটি সেখান থেকে প্রায় ১শ’ মিটার দূরের একটি ছাদে অবস্থান নিয়েছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।
গুলিটি তাবুর কাপড় ভেদ করে অস্থায়ী পানশালার একজন ওয়েটারের উরু ভেদ করে অন্য একজনের পায়ে বিদ্ধ হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক নয়।
ওলাঁদ ওই এলাকায় একটি নতুন রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন উপলক্ষে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় গুলির আওয়াজ শোনা যায়। এতে তিনি কয়েক মুহূর্ত বক্তৃতা বন্ধ রাখেন। তবে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েনি বলে জানা গেছে।
আহতরা হচ্ছে স্থানীয় একটি হোটেলের প্রধান ওয়েটার ও একটি রেলপথ রক্ষণাবেক্ষণ কোম্পানির কর্মী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.