ন্যাটো জোটের প্রতি ট্রাম্পের সমর্থন

0

আন্তর্জাতিক ডেস্ক::প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো জোটের প্রতি মঙ্গলবার তার সমর্থন ব্যক্ত করেছেন। তবে একইসঙ্গে তিনি আবারো জোর দিয়ে বলেছেন, এ জোটের সদস্যভুক্ত দেশগুলোকে অবশ্যই তাদের ব্যয় পরিশোধ করতে হবে।

এসময় তিনি সতর্ক করে বলেন, ‘বিশ্বের প্রতিনিধিত্ব করা’ তার কাজ না। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেছিলেন, ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ওপর এ জোটের প্রতি মার্কিন সমর্থন নির্ভর করবে।

দায়িত্ব নেয়ার ৪০ দিন পর কংগ্রেসের উভয় কক্ষের আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণকালে তিনি বলেন, সারাবিশ্বের প্রতিনিধিত্ব করা আমার কাজ না। আমার কাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা। আমরা ন্যাটোকে জোরালোভাবে সমর্থন করি। তবে এক্ষেত্রে আমাদের অংশীদার দেশগুলোকে অবশ্যই তাদের ব্যয় পরিশোধ করতে হবে।

তিনি আরো জানান যে, আমেরিকানরা আশা করে কৌশলগত ও সামরিক অভিযানের ক্ষেত্রে অংশ নেয়া ন্যাটো, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদার দেশগুলো প্রত্যক্ষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং নিজ নিজ ব্যয় পরিশোধ করবে।

 

বিবার্তা/সোহান

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.