চকরিয়ায় ইয়াবা ব্যবসায়ী ও জুয়াড়ীসহ আটক ৭

0

চকরিয়া প্রতিনিধি::চকরিয়ায় পুলিশের অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীসহ ৬ জুয়াড়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার ৩ মার্চ দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চকরিয়া পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা রোড়ের শমসু কলোনী থেকে তাদের আটক করা হয়।

থানা ও পুলিশ সুত্রে জানাগেছে, চকরিয়া পৌর এলাকার ৮নম্বর ওয়ার্ডের বাঁশঘাটা রোড়ে শমসু কলোনীতে প্রতিদিন জুয়ার আসর বসে আসছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে ওই কলোনীতে শুক্রবার দুপুর ২টার দিকে চকরিয়া থানা পুলিশের এস আই মহির উদ্দিন খাঁন ও এস আই গৌতম চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। এসময় জুয়ার আসর থেকে একজন ইয়াবা ব্যবসায়ী ও ছয়জন জুয়াড়ীকে আটক করেন। আটককৃতদের মধ্যে পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়া এলাকার জয়নাল আবেদীনের পুত্র ইয়াবা ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিন (৩৫)কে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৬৫পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়াও যে সব জুয়াড়ীকে আটক করা হয়েছে তারা হলেন,পৌরসভা ২নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীন জানে আলম, নামার চিরিঙ্গা এলাকার আবদুল মালেকের পুত্র মোঃ জোবায়ের, চিরিঙ্গা মাষ্টার পাড়া এলাকার মোরশেদ আলমের পুত্র মোঃ আরিফ, একই এলাকার নুরুল আলমের পুত্র কামাল উদ্দিন, মৃত মোঃ সেলিমের পুত্র পারভেজ, কোচ পাড়া এলাকার আবুল হোসেনের পুত্র গিয়াস উদ্দিন ড্রাইভার।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খাঁন বলেন, আটককৃত মধ্যে ইয়াবাসহ যাকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং আটক ছয় জুয়াড়ী ব্যাক্তিদেরকে ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হবে

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.