কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড::সীতাকুণ্ডের কদমরসুলের সালেহ কার্পেট এলাকায় স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে মোহাম্মদ ফয়সাল(৪০) নামের এক ব্যক্তি।শুক্রবার রাত ৯ টার সময় এ ঘটনা ঘটে।
জানাযায়,গতকাল শুক্রবার (৩ মার্চ) উপজেলার কদমরসুলস্হ সালেহ কার্পেট এলাকার আমিন চৌধুরীর ভাড়া ঘরে স্ত্রী ও এক কন্যা সন্তান নিয়ে ভাড়ায় থাকতো ফয়সাল,রাত ৯ টার দিকে স্ত্রীর সাথে অভিমান করে ঘরের বিমের সাথে রসি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
ফয়সালের স্ত্রী নাজমা আক্তার বলেন,রাতে আমার সাথে সামান্য তর্ক-বিতর্ক হয় এরপর আমাকে ও মেয়েকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিয়ে সে আত্নহত্যা করে। ফয়সাল মাদামবিবির হাট আবুল খায়ের স্টীল মিলের শ্রমিক। সে নোয়াখালীর,কবিরহাট থানার,বালিপাড়া গ্রামের মোঃ নুরুল হকের পুত্র।স্হানীয় মেম্বার সালাউদ্দিন ঘটনার স্বীকার করেন। সীতাকুণ্ড মডেল থানার এস আই সিরাজ মিয়া বলেন, আত্নহত্যার খবর পেয়ে ভোরে আমরা লাশটি উদ্ধার করে পোষ্টমোটেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
এ বিভাগের আরও খবর
