সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের মাদামবিবির এলাকায় গাড়ি চাপায় এক পথচারী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার সময় মোঃ আবদুর রহিম (৩২) নামের এ যুবক রাস্তা পার হওয়ার সময় গাছ বোঝায় একটি ট্রাকের চাপায় গুরুত্বর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। বার আউলিয়া হাইওয়ে থানার এস.আই জাহাঙ্গীর বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় এক পথচারী নিহত হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। নিহত আবদুর রহিম মাদামবিবির হাট ফয়েজ আহমেদের বাড়ির আবদুল মোনাফের পুত্র।
এ বিভাগের আরও খবর
