চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে চাঁদা দিতে অস্বীকার করায় পিতার সামনে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হত্যা করা হয়েছে এক এস.এস.সি পরীক্ষার্থীকে। ষোল বছরের আদেল এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা বদিউল আলম বাচ্চুও ছুরিকাঘাত হয়েছেন। নগরীর বাকলিয়াতে সরকারী দলের একাংশের মদদে দিন দিন সন্ত্রাসী কর্মকান্ড ও চাদাঁবাজি চলছে বেপরোয়াভাবে। চিহ্নিত চাঁদাবাজদের রামরাজত্ব চলছে এখন বাকলিয়াতে। এখানে আইনশৃঙ্খলাবাহিনী নির্বিকার।
এ বিভাগের আরও খবর
