রোহিঙ্গা শুমারির কাজ পরিদর্শনে-পরিসংখ্যান ব্যুরোর উপমহাপরিচালক
শহিদুল ইসলাম,উখিয়া : ককসবাজারে উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা শুমারির কাজপরিদর্শন করেন পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক বায়তুল আমিন ভূঁইয়া । রবিবার(৫ মার্চ) সকাল ১১টায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা বস্তি ও বালুখালী টাল এ্লাকায় গিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা বেশ কয়েক জন নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলেন। গত ২ ফেব্রুয়ারি মঙ্গল বার থেকে এ শুমারি শুর হয়। আগামী ১০মার্চ চলবে।
মিয়ানমারের থেকে পালিয়ে আসা বাংলাদেশে নতুন করে আশ্রয় নেওয়াদের প্রকৃত সংখ্যা জানতে একযোগে ককসবাজার , চট্টগ্রাম ও বাদর বানে এ শুমারি শুরু হয়। পরিসংখ্যান ব্যুরোর কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার ৫টি ই্উনিয়নে ৮৭ জন গণনাকারী নিয়োগ দেওয়া হয়। তৎমধ্যে রাজাপালং ইউ্নিয়ন ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৬৪জন,পালংখালী ইউনিয়নে ১৬জন, জালিয়া পালং ইউনিয়নে ৩জন, হলদিয়া পালং ইউনিয়নে ২জন,রত্নাপালং ইউনিয়নে ২জন গণনাকারী ।
শুমারির কাজ যথাযথ ভাবে সমপ্ন করতে উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটিতে নির্বাহী র্কম কর্তা মো: মাইন উদ্দিনকে কামটির প্রধান করা হয়েছে। এসময় ছিলেন প্রকল্প পরিচালক মো:আলমগীর হোসেন, ককসবাজার জেলা পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক ওয়াহিদুর রহমান।
