ইন্দোনেশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::ইন্ডিয়ান ওসান রিম অ্যাসোসিয়েশনের (আইওআর) ২০তম সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি (বোয়িং ৭৭৭, ফ্লাইট নং বিজি-১০৮৬) জাকার্তা হালিম পারদানা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সেখানে জাকার্তায় বাংলাদেশের হাইকমিশনার মেজর জেনারেল আজমল কবির ও ইন্দোনেশিয়া সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিরা শেখ হাসিনাকে স্বাগত জানান।

এরপর প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে সেন্ট্রাল জাকার্তা সিটির হোটেল সাংগ্রিলায় নিয়ে যাওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ায় তিন দিনের সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলে অবস্থান করবেন।

এর আগে সকাল আটটা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্য, বেশ কয়েকজন সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সফরের প্রথম দিনে জাকার্তা কনভেনশন সেন্টারের (জেসিসি) প্লিনারি হলে লিডার্স ওয়েলকামিং ডিনারে অংশ নেবেন শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে জাকার্তা কনভেনশন সেন্টারের অ্যাসেম্বলি হল-৩-এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে তিনি সম্মেলনের ‘অ্যাডপসন অব দ্য এজেন্ডা অ্যান্ড প্রোগ্রাম অব ওয়ার্ক’ বিষয়ক ওপেনিং অধিবেশনে যোগ দেবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.