চট্টগ্রামে ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৬

0

নিজস্ব প্রতিবেদক::নগরীর বন্দর থানাধীন নিমতলা মোড়ের সামনে থেকে ডাকাতির সরঞ্জামসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (৬ মার্চ) ভোর সাড়ে ৪ টায় মহানগর গোয়েন্দা বিভাগের এসআই মোস্তাক আহামদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-আবুল কাশেম(৩৫), মোঃ আলাউদ্দিন(৪০), মোঃ কুদ্দুস(২৮), মোঃ জামাল(২৫), মোঃ লোকমান ওরফে মনছুর(৩০), মোঃ হান্নান হোসেন ওরফে হান্নান(২৭)।

নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন নিমতলা মোড়ের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১টি ট্রাক,৩টি ছুরি,১টি গ্রীল কার্টার ও ৫০ গজ পাটের তৈরী রশি সহ হাতে নাতে গ্রেফতার করা হয় ৬ ডাকাতকে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা মানিকছড়ি, রামগড়, ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়াসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পরিবহনকৃত গরু কৌশলে ছিনতাইসহ পার্শ্ববর্তী জেলা সমূহের বসতঘরের গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করিয়া চোরাইকৃত গরু চট্টগ্রাম শহরের কয়েকজন অসাধু ব্যবসায়ীর নিকট বিক্রয় করে।
চক্রটি দীর্ঘ ১৫-২০ বছর যাবত এই অসাধু অপরাধকর্মের সহিত জড়িত বলে স্বীকার করে।প্রাথমিক অনুসন্ধানে পার্শ্ববর্তী জেলার থানা এলাকায় তাদের সংঘটিত অপরাধের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.