স্পোর্টস ডেস্ক::রবীন্দ্র জাদেজার ঘূর্ণি তোপের পরও বেঙ্গালুরু টেস্টে ৮৭ রানের লিড পেল অস্ট্রেলিয়া। জাদেজা একাই নিয়েছেন ৬টি উইকেট। ওজিদের হয়ে রান পেয়েছেন ম্যাট রেনশ (৬০) এবং শন মার্শ (৬৬)। ৪০ রান এসেছে ম্যাথু ওয়েডের ব্যাট থেকে।
আজ তৃতীয় দিনে লিডটা খুব একটা বাড়াতে পারেনি ওজিরা। আগের দিনের ৩৯ রানের সঙ্গে ৪৮ রান যোগ করেই শেষ চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। সেই সুবাদে দিনের শুরুটা ভালোই যায় সফরকারীদের।
দ্বিতীয় দিন ১২ রান তুলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্টার্ক। বিপজ্জনক হয়ে ওঠার আগে ম্যাথু ওয়েডকে বিদায় করেন জাদেজা। ৪০ রান করে এলবিডব্লিউর ফাঁদে পা দেন এই অজি উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
শেষ দিকে লায়ন (০) ও হ্যাজেলউড (১) রানে জাদেজার বলে প্যাভিলিয়নের পথ ধরেন। ভারতের পক্ষে জাদেজার ৬ উইকেট ছাড়া ২টি উইকেট নিয়েছেন অশ্বিন। ১টি করে উইকেট শিকার করেছেন শর্মা এবং যাদব।
৮৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুটা দারুণ হয় স্বাগতিকদের। দুই ওপেনার লোকেশ রাহুল ও অভিনব মুকুন্দের ব্যাটে এগোচ্ছে কোহলিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে ভারত।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৭১.২ ওভারে ১৮৯ (রাহুল ৯০, মুকুন্দ ০, পুজারা ১৭, কোহলি ১২, রাহানে ১৭, নায়ার ২৬, অশ্বিন ৭, সাহা ১, জাদেজা ৩, যাদব ০* ইশান্ত ০; লায়ন ৮/৫০, স্টার্ক ১/৩৯, ও’কিফ ১/৪০, হেইজেলউড ০/৪২ ও মার্শ ০/২)
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১২২.৪ ওভারে ২৭৬ ওভারে (আগের দিন ২৩৭/৬) (ওয়েড ৪০, স্টার্ক ২৬, ও’কিফ ৪*, লায়ন ০, হেইজেলউড ১; ইশান্ত ১/৪৮, উমেশ ১/৫৭, অশ্বিন ২/৮৪, জাদেজা ৬/৬৩, করুন ০/৭)।
