ওমরাহ পালন করতে যাচ্ছেন টুটুল-তানিয়া দম্পতি

0

বিনোদন ডেস্ক::কণ্ঠশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদ শোবিজের সুখী দম্পতি। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাচ্ছেন এই দম্পতি।

তিনি বলেন, ‘৮ মার্চ রাত ১২টার ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবো। আমার সঙ্গে থাকবে আমার স্বামী টুটুল ও সন্তানরা। ওমরাহ হজ পালন করে কয়েক দিনের মধ্যে দেশে ফিরবো।’

তিনি আরও বলেন, ‘সকলের কাছে দোয়া চাই। যেন সহি সালামতে হজ পালন করে আবার ফিরে আসতে পারি।’

দেশে ফিরে কয়েকটি নাটকে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তানিয়া আহমেদ।

অন্যদিকে টুটুল ব্যস্ত হবেন স্টেজ শো এবং চলচ্চিত্রের গানে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.