স্পোর্টস ডেস্ক::অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টের টার্গেট দেখে ধারণা করা হচ্ছিল এবারও মনে হয় হারতে চলেছে ভারত। তবে কোহলিদের দেয়া ১৮৮ রানের ছোট টার্গেটেও বড় করে ফেললো অসি ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসে ১১২ রানেই অলআউট হয়ে যায় স্মিথ বাহিনী। ফলে ৭৫ রানের জয় পায় স্বাগতিক ভারত।
প্রথম ইনিংসে ভারত ১৮৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ লোকেশ রাহুল ৯০ রান করেন। অসিদের হয়ে বল হাতে প্রথম ইনিংসে একাই ৮ উইকেট নেন নাথান লিওন। জবাবে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে শন মার্শ ৬৬, ম্যাট রেনশো ৬০ ও ম্যাথু ওয়েডের ৪০ রানের ওপর ভর করে ২৭৬ রান তোলে। ভারতের হয়ে বল হাতে ৬টি উইকেট নেন জাদেজা, অশ্বিন নেন ২টি।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে ৮৭ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পূজারা ৯২, লোকেশ রাহুল ৫১ ও রাহানের ৫২ রানের ওপর ভর করে ২৭৪ রানে তোলে স্বাগতিক ভারত। আর এতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৮ রান।
দ্বিতীয় ইনিংসে অসিদের হয়ে বল হাতে বল হাতে হ্যাজেলউড ৬টি, স্টর্ক ও ওকেফে ২টি করে উইকেট নেন।
জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৮৮ রান। ভারতের মাটিতে তাদের বিপক্ষে সফরকারী দলের ১৮৮ বা এর বেশি রান তাড়া করে জয়ের নজির আছে চারটি। এমন লক্ষ নিয়ে ব্যাট করতে নামে সফরকারী অস্ট্রেলিয়া। তবে সুবিধে করতে পারেনি স্মিথরা। মাত্র ১১২ রানেই অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ২৮ রান আসে অধিনায়ক স্মিথের ব্যাট থেকে। এছাড়া পিটার হ্যান্ডসকম ২৪ ও ওয়ার্নার ১৭ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের কোটায় রান করতে পারেননি।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে বল হাতে রবিচন্দ্রন অশ্বিন একাই নেন ৬ উইকেট। এছাড়া উমেশ যাদব ২টি, জাদেজা ও ইশান্ত শর্মা ১টি করে উইকেট নেন।
দুই ইনিংসেই অর্ধশত (৯০+৫১) করে ম্যাচ সেরা হয়েছেন ভারতের লোকেশ রাহুল।
