নিজ বাসা থেকে চবি শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নীপবন এলাকার টিচার্স কোয়ার্টারের নিজ বাসায় তার মরদেহ ঝুলে থাকার খবর পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোকাদ্দেস মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে নিজ পরিবারসহ থাকতেন তিনি। তবে এটি কী পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা পুলিশ এখনো তা নিশ্চিত করেনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.