রাঙামাটি পৌর কাউন্সিলরদের মানববন্ধন

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি::সারা দেশের ন্যায় রাঙামাটিতেও বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন’র ডাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক পৌর কাউন্সিলরদের বৈষম্যমূলক, অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রতিবাদে ও প্রস্তাবিত ৮ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি পৌরসভা ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলার মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও মহিলা কাউন্সিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে কাউন্সিলরা বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশনের ৮ দফা দাবীগুলো উপস্থাপন করেন। এতে বলা হয়, পৌর কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা সময় উপযোগী ও সম্মানজনক ভবে বৃদ্ধি করতে হবে, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা সরকারের রাজস্ব তহবিল থেকে দিতে হবে, পৌর কাউন্সিলরদের সম্মান, পদমর্যাদা নির্ধারন করতে হবে, পৌরসভার টেন্ডার কমিটির সভাপতি কাউন্সিলরদের নিয়োগ দিতে হবে, পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া দেশী-বিদেশী প্রকল্প, কর্মচারী নিয়োগ, টেন্ডার আহ্বান, হাট-বাজার খাস আদায় করা যাবে না এ মর্মে বিধান থাকতে হবে, দেশী-বিদেশী যে কোন প্রকল্প ওয়ার্ডে দেওয়ার অধিকার কাউন্সিলরদের দিতে হবে ও ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলরদের কাজের তদারকি ও প্রত্যয়ন পত্র দেওয়ার বিধান থাকতে হবে, পৌর কাউন্সিলরদের মন্ত্রণালয় থেকে পরিচয় পত্র প্রদানের ব্যবস্থা করতে হবে ও কাউন্সিলরদের দেশ-বিদেশে মেয়রদের ন্যায় প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে, পৌরসভার নির্বাচন পদ্ধতির পরিবর্তন করতে হবে।

রাঙামাটির কাউন্সিলরবৃন্দ বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন’র দেওয়া ৮ দফা দাবীকে সমর্থন করে এই দাবীগুলো অতিদ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া ৮ মার্চ থেকে কাউন্সিলরবৃন্দ পৌরসভা বয়কট ও কলম বিরতি রাখার ঘোষনা দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.