নগরীতে শ্যুটারগানসহ আটক ১

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ দাইয়াপাড়া এলাকা থেকে একটি ওয়ান শ্যুটারগান ও পাঁচ রাউন্ড গুলিসহ গুলজার আহমেদ প্রকাশ ওরফে পিস্তল গুলজার (৩৮) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক গুলজার একই এলাকার মুছা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানা পুলিশের এসআই শরিফুজ্জামান বলেন, আট মামলার পলাতক আসমি গুলজারকে তার নিজ বাসা থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.