নিজস্ব প্রতিবেদক::“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব,কর্মে নতুন মাত্রা ” এ শ্লোগানকে সামনে রেখে নগরীতে আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
বুধবার(৮ মার্চ)আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে নগরভবন পর্যন্ত বর্ণাঢ্য এক র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে নগর ভবনে এসে সমাপ্ত হয়। র্যালীতে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিশু ও নারী বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এবং নারী নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, আন্তর্জাতিক নারী দিবস নারী জাতির জন্য একটি অর্থবহ গৌরবের দিন। বর্তমান বিশ্বে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তর্জাতিক নারী দিবস গুরুত্বপূর্ণ দিবস।
মেয়র বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার নারী পুরুষের সমতা আনয়নে নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন সহ সহিংসতা প্রতিরোধে নানামুখি আইন প্রণয়ন ও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশ গড়ার কাজে নারীরা পুরুষের সহযোদ্ধা। দেশের অর্থনীতি,রাজনীতি,সংস্কৃতি,বিচার,প্রশাসন, কুটনীতি, সশস্ত্র বাহিনী, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর সফল অংশগ্রহণ ও গৌরবোজ্জল ভ’মিকা প্রশংসনিয়। তিনি আশা করেন নারী-পুরুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ সফলভাবে পৌঁছতে পারবে। মেয়র বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্টি নারীকে অন্ধকারে রেখে জাতির কল্যান সম্ভব নয় বিধায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্যতার ভিত্তিতে নারীদের সর্বক্ষেত্রে সম অংশিদারিত্ব নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। মেয়র আরো বলেন, জাতিসংঘ সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নারী উন্নয়নের ভূয়ষী প্রসংশা করছে। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সরকারের ভিশন অনুযায়ী নানাক্ষেত্রে নারীদের প্রাধান্য দিয়ে যাচ্ছে। তিনি নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
র্যালী ও সভায় প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, মো. গিয়াস উদ্দিন, নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, মোহাম্মদ আজম, মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছা. ফারজানা পারভিন, মনোয়ারা বেগম মনি, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিসেস সনজিদা শরমিন,উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ অন্যরা উপস্থিত ছিলেন।
