চিংড়ি জমির বিরোধে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

0

চকরিয়া প্রতিনিধি :  মহেশখালীতে চিংড়ি জমি নিয়ে বিরোধের জেরে জয়নাল আবেদিন (৪৮) নামের একব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সশস্ত্র সন্ত্রাসীরা। গতকাল বুধবার বিকাল আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর ঝাপুয়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। পরে কালারমারছড়া পুলিশ ফাড়ির সদস্যরা বিকাল চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর অবস্থায় জয়নালকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে প্রেরণ করেন।

তবে হাসপাতালে নেয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে পথিমধ্যে মারা যান জয়নাল। নিহত জয়নাল মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়া এলাকার আবদুল মালেকের ছেলে।
নিহতের ভাই মাহমুদুল হক চকরিয়ার স্থানীয় সাংবাদিকদের জানান, মহেশখালী উপজেলার উত্তর ঝাপুয়া এলাকায় ১৬ একর লবণ ও চিংড়িজমি তার বাবা (আবদুল মালেক) বন্দোবস্তমুলে মালিক।

সরকার থেকে বন্দোবস্ত নেয়ার পর থেকে তাঁরা ওই জমিতে প্রতিবছর লবণ ও চিংড়ি চাষ করে আসছেন। কিন্তু প্রায় একবছর ধরে প্রতিবেশি নিকট আত্মীয় মৃত দলিলুর রহমানের ছেলেরা তাদের লবণ মাঠের ওই জায়গা দখলের জন্য নানাভাবে অপচেষ্ঠা চালাতে শুরু করে।

৮মার্চ বুধবার দুপুর আড়াইটার দিকে প্রতিপক্ষ দলিলুর রহমানের ছেলে নাছির উদ্দিন, তৌহিদুল ইসলাম ও সহযোগি সিরাজের নেতৃত্বে নারী-পুরুষসহ ১৫-২০জনের অস্ত্রধারী সন্ত্রাসী জায়গা দখলে এসে হামলা চালায়। এসময় বাঁধা দিতে গেলে আমার ভাই জয়নাল আবেদিনকে এলোপাতাড়ি কুপিয়ে পানিতে ফেলে দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর বিকাল ৪টার দিকে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আহত জয়নালকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে প্রেরণ করে।

চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা.মোহাম্মদ ছাবের বলেন, শরীরের একাধিক স্থানে কাটা জখম হওয়ায় ভিকটিমের অতিরিক্ত লক্তক্ষরণ হয়েছে। ফলে তাকে হাসপাতালে আনার পথেই তিনি মারা যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.