সমাজ বিনির্মাণে নৈতিক শিক্ষার বিকল্প নেই: আ জ ম নাছির

0

নিজস্ব প্রতিবেদক::সমাজ বিনির্মানে নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহষ্পতিবার (৯ মার্চ)সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পরিচালনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন,চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হতদরিদ্র পরিবারের ছেলে-মেয়েদের বিনা ফিতে শিক্ষার সুযোগ দেয়া হবে। শিক্ষার গুনগতমান বৃদ্ধি এবং শিক্ষকদের কর্মঘন্টা নির্ধারন করে পাঠদান প্রণয়ন করতে হবে। মেয়র পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে পানি নিস্কাশনের নিমিত্তে ড্রেন নির্মানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

চসিক পরিচালিত পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন কিন্ডার গার্টেন, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাগমনিরাম সিরাজা খাতুন সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, ফতেয়াবাদ শৈলবালা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় সহ ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত পরিচালনা কমিটির কার্যবিবরণী অনুমোদন এবং আলোচ্য সূচীর উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু,জহুরুল আলম জসিম, হাজী মো. হারুন উর রশিদ,প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন এবং পরিচালনা কমিটির সদস্য ও সদস্য সচিব সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.