শহিদুল ইসলাম উখিয়া প্রতিনিধি:নৌ-পরিবহন মন্ত্রী শাহাজাহান খান বলেছেন অবিলম্বে ঘুমধুম স্থল বন্দর হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। বিগত ২০০৮সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৫ হাজার মেগাওয়াট । বিএনপির আমলে বিদ্যুৎ এর ঘাটতি ছিল। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিদ্যুতের বদল খাম্বা দিয়েছিল। বর্তমানে কাগজ-কলমে রয়েছে ২৩টি স্থল বন্দর । চালু রয়েছে ১০টি ।
শুক্রবার সকাল পৌনে ১০টার সময় বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সড়কের সামনে এ্ক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনালয় সচিব অশুক কুমার রায়, স্থলবন্দর কতৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর,বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি কইশুল মারমা, পার্বত্য জেলা প্রশাসক দিলিপ কুমার ভৌমিক,জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন, কক্সবাজার জেলা উন্নয়ন কর্তপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ,বান্দরবন জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ইসলাম বেবী, সাংসদন প্রতিনিধি আলহজ্ব খাইরুল বশর চৌধুরী। আন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, উখিয়া নির্বাহী কর্মকর্তা মো: মাইন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ন আহবায়ক অধ্যাপক সফিউল্লাহ ও তসলিম ইকবাল চৌধুরী।
