চট্টগ্রাম নগরে স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন সোমবার

0

নিজস্ব প্রতিবেদক::বন্দরনগরী চট্টগ্রামে সোমবার থেকে মেশিন রিডেবল স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি (এনআইডি) কার্ড বিতরণ শুরু হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ওইদিন বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে  এই বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

বিভাগীয় নির্বাচন কমিশনার আবদুল বাতেন জানান, সিইসি সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বর্তমান সিটি মেয়র এ জেএম নাসির উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে স্মাট কার্ড বিতরণ করবেন।

প্রথম পর্যায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোতোয়ালী ও ডবলমুরিং থানার তিনটি ওয়ার্ডের ছয় লাখ অধিবাসীকে এই স্মার্ট কার্ড দেয়া হবে।

এই কার্ডধারীরা ২২ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ব্যাংকিং, টিআইএন, ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.