দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::দুর্নীতির বিরুদ্ধে বর্তমানে সারাদেশে ব্যাপক প্রচারণা চলছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যত শক্তিশালী লোকই দুর্নীতি করুক না কেনো আইনের হাত থেকে তারা কোনোভাবেই রেহায় পাবে না। দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত দুর্নীতি বিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। আজ ২২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গে মন্ত্রী বলেন, অসৎ শিক্ষরাই মাঝে মাঝে প্রশ্ন ফাঁস করে থাকে। সত্যিকার অর্থে শিক্ষকদের মধ্যে মূল্যবোধ তৈরি হলে তারা কখনও এ ধরনের জঘন্য কাজ করতে পারবে না।

মানববন্ধনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সরকারের সহযোগিতার কারণে দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে। তবে ব্যাংকিং সেক্টরের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পাসপোর্ট অধিদফতরে কমবেশি দুর্নীতি হচ্ছে। দুর্নীতি রোধ করতে দুদক কার্যকর উদ্যোগ নিয়েছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দুদক কমিশনার ড. নাসির উদ্দিন, এএসএম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা, মহাপরিচালক মুনির চৌধুরীসহ  রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.