চট্টগ্রামে ২ হাজার ইয়াবাসহ আটক ১

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার নতুন পাড়া এলাকায় বাসে তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবাসহ মো. জাহাঙ্গীর আলম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর কক্সবাজারের টেকনাফ উপজেলার হারান খালি এলাকার মো. শরীফের ছেলে। সে নগরীর পুরাতন চান্দগাঁও থানার সাগর কলোনীতে থাকত।

বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.